Homeসর্বশেষভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

Published on

spot_img

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি ও মাদক কারবারি বাদশা মিয়ার বসত বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে বাদশা মিয়ার বসতবাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার পরিপক্ব একটি গাছ উদ্ধার করে পুলিশ। এসময় মাদককারবারি বাদশার বাড়িতে অবস্থানরত সন্দেহভাজন হিসাবে তার ছেলে ফারুককে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেরে মাদক কারবারি বাদশা গাঁজা গাছটিকে কেটে নদীতে ফেলার চেষ্টা করেন। কিন্তু পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু মাদককারবারি বাদশা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ আজিম উদ্দিন এক যৌথ বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চলবে। মাদককারবারিরা দূর্গম এলাকায় অবস্থান করলেও পুলিশকে ফাঁকি দেয়ার সুযোগ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this