Homeসর্বশেষপোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড

Published on

spot_img

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও অবৈধ ব্যানার-পোস্টার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রবিবার (১৬ আগস্ট) চসিক অঞ্চল-৩ এর আওতাধীন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) জুবাইদা আক্তার।

অভিযানে অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যানার ও পোস্টার সাঁটানোর দায়ে ‘এসপায়ারিং বাংলাদেশ’ ও ‘মুন্না স্যার’ নামের দুটি কোচিং সেন্টারকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে সংশ্লিষ্ট কোচিং সেন্টার দুটির মাধ্যমে চসিকের তত্ত্বাবধানে তাদের টানানো সকল অবৈধ ব্যানার ও পোস্টার তাৎক্ষণিকভাবে অপসারণ করানো হয়েছে। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে মুচলেকা প্রদান করে৷

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে এ অভিযান পরিচালিত হচ্ছে। অনুমতি ব্যতীত যত্রতত্র পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট করা সম্পূর্ণ বেআইনি। যারা আইন অমান্য করে শহরের সৌন্দর্যহানি ঘটাবে, তাদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this