Homeসর্বশেষবগুড়ার শেরপুরে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু

Published on

spot_img

বগুড়ার শেরপুর উপজেলায় দ্রুতগামী অজ্ঞাত এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির মুখমণ্ডল ও শরীর মারাত্মকভাবে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকালে তাঁর পরনে ছিল লুঙ্গি, কালো রঙের টি-শার্ট এবং পায়ে স্যান্ডেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this