Homeসর্বশেষনাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Published on

spot_img

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দোয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাজিদ হোসেন ওই গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে সাজিদের মা ছাবিনা খাতুন পাট শুকানোর জন্য গ্রামের বটতলা এলাকায় যান। এ সময় সাজিদও তাঁর সঙ্গে যায়। একপর্যায়ে খেলাধুলা করবে বলে মায়ের কাছ থেকে বাড়িতে চলে আসে সে।

দুপুর ১টার দিকে সাজিদের মা বাড়িতে ফিরে ছেলেকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পূর্ব পাশে নাজমুল মেম্বারের পুকুরে দুপুর সাড়ে ১২টার দিকে সাজিদকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা

নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র...

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত...

নাটোরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক...

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর...

More like this