Homeসর্বশেষভারতে ৩০০ ফুট খাদে যাত্রীবাহী গাড়ি, ৫ শ্রমিক নিহত

ভারতে ৩০০ ফুট খাদে যাত্রীবাহী গাড়ি, ৫ শ্রমিক নিহত

Published on

spot_img

ভারতের জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার দামদুরুতে যাত্রীবাহী একটি গাড়ি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দামদুরুতে একটি প্রকল্পে কর্মরত শ্রমিকদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে যায়। নিহত পাঁচজনই শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটির অবস্থান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। গাড়িতে আর কেউ ছিলেন কি না, তা নিশ্চিত করতে অনুসন্ধান চলছে। দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার ভারতের উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার মল্লা রামগড় এলাকার লক্ষ্মী খান এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ জন পর্যটক আহত হয়েছেন। যাত্রীবাহী একটি গাড়ি গভীর খাদে পড়ে গেলে তারা আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে রামগড় ও ভাওয়ালি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উদ্ধার করা আহত পর্যটকদের দ্রুত রামগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) ভর্তি করা হয়েছে।

কুশল/সাএ

Latest articles

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা...

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

More like this