Homeসর্বশেষকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

Published on

spot_img

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি স্বতন্ত্র অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর এই অ্যাপের মাধ্যমে ক্রিয়েটররা তাদের ভিডিও ও পোস্টের দর্শক বাড়ানোর পাশাপাশি অনুসারীদের সঙ্গে আরও সহজে যোগাযোগ করতে পারবেন। কিছুদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর অ্যাপটি এখন আইওএস ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

নতুন অ্যাপটিতে ফেসবুকের নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ যুক্ত করা হয়েছে। ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে এটি বিভিন্ন পরামর্শ দেবে। আগে পেজের পারফরম্যান্স বুঝতে ক্রিয়েটরদের বিভিন্ন চার্ট ও পরিসংখ্যান বিশ্লেষণ করতে হতো। এখন সরাসরি এআইকে প্রশ্ন করেই প্রয়োজনীয় তথ্য জানা যাবে। যেমন—কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়া যেতে পারে বা অনুসারীরা পোস্ট নিয়ে কী বলছেন, এমন প্রশ্নের দ্রুত উত্তর দেবে এআই।

মেটার লক্ষ্য, টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ফেসবুককে আরও আকর্ষণীয় করে তোলা এবং ক্রিয়েটরদের প্ল্যাটফর্মটিতে ধরে রাখা। একই সঙ্গে কনটেন্টের ধারণা কিংবা পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ক্রিয়েটররা যাতে বাইরের এআই টুলের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হন, সেই লক্ষ্যও রয়েছে।

অ্যাপটির অন্যতম উল্লেখযোগ্য সুবিধা হলো এআই-চালিত কমেন্ট টুল। এটি একটি পেজের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো শনাক্ত করতে পারবে এবং সংশ্লিষ্ট ক্রিয়েটরের যোগাযোগের ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তরের খসড়া তৈরি করবে। চাইলে পোস্ট করার আগে ক্রিয়েটর সেই উত্তর নিজের মতো করে সম্পাদনা করতে পারবেন।

এ ছাড়া প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলে ক্রিয়েটররা দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা দেখতে পারবেন। সেখানে আগের পোস্টগুলোর পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্যের অগ্রগতি এবং যেসব মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন—এসব তথ্য এক জায়গায় সাজানো থাকবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

মেটা সাম্প্রতিক সময়ে ক্রিয়েটরদের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য আরও কয়েকটি নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপকেন্দ্রিক রেডিট-ধাঁচের অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের সঙ্গে ছবি শেয়ারের জন্য ‘ইনস্ট্যান্টস’, গেমিং অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই ব্যবহার করে গল্প তৈরির অ্যাপ ‘স্টোরিকিট’।

সূত্র: টেকক্রাঞ্চ



কুশল/সাএ

Latest articles

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

More like this

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...