Homeসর্বশেষএসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

Published on

spot_img

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া অনেক শিক্ষার্থীর মধ্যেই অনুশোচনা নেই। ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইল ও মাদকে আসক্ত বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, “এসএসসিতে ফেল করা ছাত্রদের কোনো অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদক ও মোবাইলে আসক্ত। এদেরকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা চাই।”

শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, ২০২৫ সালে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা এবং দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২৫ সালে অবসর নেওয়া ২৭ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা এবং ৮ জন দুস্থ কর্মচারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

Latest articles

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে এবার এলো ডিজিটাল নজরদারি

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ও জিও-ফেন্সিং...

More like this