Homeসর্বশেষমধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Published on

spot_img

মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

ইউএসএস জর্জ ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরভিত্তিক বিমানবাহী রণতরী। অর্থাৎ প্রশান্ত মহাসাগর ও ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা টহলের জন্য ইউএসএস ওয়াশিংটনকে মোতায়েন করেছিল মার্কিন প্রতিরক্ষা বাহিনী।

নৌবাহিনীর এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন, গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে ইউএসএস জর্জ ওয়াশিংটন  এবং বর্তমানে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী মালাক্কা প্রণালিতে রয়েছে। মালাক্কা প্রণালি থেকে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় যাবে এই রণতরী। ইউএসএস ওয়াশিংটনের সফরসঙ্গী হিসেবে সঙ্গে একটি ক্রুজার এবং একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজও রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মার্কিন নৌবাহিনীর অধিকাংশ বিমান অভিযান পরিচালানা করা হয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে। গত ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো বন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়ে ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তার এক মাস পর ২৮ ফেব্রুয়ারি ইরানে অভিযান শুরু করে মার্কিন বাহিনী।

গত প্রায় ৯ মাস ধরে সমুদ্রে আছেন ইউএসএস লিঙ্কনের নৌসেনারা। দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান, যুদ্ধের ক্লান্তি, পরিবার থেকে বিচ্ছিন্নতা, ছুটি না পাওয়ায় নৌসেনারা ব্যাপকভাবে মানসিক চাপে আছেন বলে জানা গেছে। এর পাশাপাশি নিয়মিত মেরামতের অভাবে লিঙ্কনে কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছে. জাহাজের রসদও ফুরিয়ে আসছে।

এর আগে এক এলাকায় এত দীর্ঘদিন টানা অবস্থানের রেকর্ড কোনো মার্কিন বিমানবাহী রণতরীর নেই। মানসিক চাপের কারণে সম্প্রতি সময়ে কয়েক জন মার্কিন নৌসেনা সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন— এমন তথ্যও পাওয়া গিয়েছে।

এসব ঘটনায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। বেশ কয়েক জন ডেমোক্র্যাট আইন প্রণেতা এসব ঘটনার তদন্ত দাবি করেছেন।

লিঙ্কনে যেসব নৌসেনা রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা সেনাদের ফিরিয়ে আনার দাবিতে দিন দিন সোচ্চার হয়ে উঠছেন।

নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেছেন, সার্বিক দিক বিবেচনা করে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে প্রতিস্থাপন (রিপ্লেসমেন্ট) করবে।

সূত্র : এবিসি নিউজ



রোহান/সা.এ.

Latest articles

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা...

More like this

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...