Homeসর্বশেষবঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

Published on

spot_img

বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে সাময়িকভাবে জনজীবন ও নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাজু/নিএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this