Homeসর্বশেষহাওরে অবাধে পোনা মাছ শিকার: জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপির ক্ষোভ

হাওরে অবাধে পোনা মাছ শিকার: জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপির ক্ষোভ

Published on

spot_img

মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

সভায় বক্তব্য রাখেন ৫২ বিজিবি সহকারী পরিচালক মাহফুজুর রহমান, থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়াল বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা নামর হাজী, ব্যবসায়ী ইলিয়াছুর রহমান ময়না প্রমুখ।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি হাকালুকি হাওরে অবাধে পোনা মাছ শিকার করায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাওরে পোনা মাছ শিকার করার কারণে মাছের ভরা মৌসুমেও এখন মাছ পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে হাকালুকি হাওরের মাছ অচিরেই হারিয়ে যাবে।



বাপ্পি/সা.এ

Latest articles

অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে জমি দখল এবং ভারতীয় সেনাদের গুরুত্বপূর্ণ...

পিংক বাস চালু আজ, ঢাকায় সেবা মিলবে যেসব রুটে

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু...

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে...

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

More like this

অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে জমি দখল এবং ভারতীয় সেনাদের গুরুত্বপূর্ণ...

পিংক বাস চালু আজ, ঢাকায় সেবা মিলবে যেসব রুটে

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু...

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে...