Homeসর্বশেষতাহিরপুরে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তাহিরপুরে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Published on

spot_img

সুনামগঞ্জের তাহিরপুরে ১৬ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালামকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

বুধবার ভোর রাতে আসামির নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালাম তার বাড়িতে অবস্থান করছেন। পরে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুশংকর পালের নির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল, এসআই দীপক, এসআই রাজু কুমার বর্মন, এএসআই কার্তিক, এএসআই রাইফুল, এএসআই শাহানুর, এএসআই সাঈদসহ ১০-১২ জনের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলা সূত্রে জানা গেছে, শিশু সামিয়ার (ছদ্মনাম) সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক স্থাপন করে এবং অবিবাহিত বলে পরিচয় দেয় আবু কালাম। পরবর্তীতে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪/০৫/২০২৪ তারিখে শিশু সামিয়া বেগমকে অপহরণ করে আবু কালাম। এই সময়ের মধ্যে সে সামিয়াকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে, সামিয়াকে না পেয়ে ২৯/০৫/২০২৪ তারিখে তার পরিবার তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২২৬) করে। পরবর্তীতে ০২/০৬/২০২৪ তারিখে পুলিশ শিশু সামিয়াকে উদ্ধার করে। আদালত সকল সাক্ষী ও প্রমাণ যাচাই-বাছাই করে আসামি আবু কালামকে যাবজ্জীবন সাজা প্রদান করে। তবে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়। অবশেষে তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

কুশল/সাএ

Latest articles

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা...

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

More like this