Homeসর্বশেষহামে আক্রান্ত হয়ে রামেকে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে রামেকে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু

Published on

spot_img

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সাদেক নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

বুধবার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যমতে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন তিনজন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় তাদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। হামের বিস্তার ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কুশল/সাএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this