Homeসর্বশেষ১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব

১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব

Published on

spot_img

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলামের তালিকায় রয়েছে পাঁচটি ল্যাব্রাডর ও ৩ জার্মান শেফার্ড জাতের কুকুর।

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাব সদর দপ্তরের ওয়েবসাইটে র‍্যাব হেডকোয়ার্টার্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) কমান্ডার, বিএন কামরুল হাসানের স্বাক্ষরিত প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে।

র‍্যাব সদর দপ্তরের টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে অংশ নিতে আগ্রহীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। নিলামের আগে সম্ভাব্য ক্রেতারা কুকুরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। বিক্রয়মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

নিলামে উঠছে ডিলন, ডিগবি, ডন, ইভান, এলমা, নেরো, হেইডি জুনিয়র ও উইংক। তাদের বয়স ছয় বছর সাত মাস থেকে আট বছর তিন মাসের মধ্যে। ডিলন, ডিগবি ও ইভান পুরুষ ল্যাব্রাডর; ডন ও হেইডি জুনিয়র নারী ল্যাব্রাডর। অন্যদিকে নেরো ও উইংক পুরুষ জার্মান শেফার্ড এবং এলমা নারী জার্মান শেফার্ড।

প্রতিটি কুকুর আলাদাভাবে নিলামে বিক্রি করা হবে। নিলামে সর্বোচ্চ দরদাতা হলেই যে কুকুরটি তার কাছে বিক্রি হবে, এমন নিশ্চয়তা নেই। কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়েও যেকোনো দর গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে। সফল দরদাতাকে তিন দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করে র‍্যাব সদর দপ্তরের অপারেশনস শাখার উপ-পরিচালকের সঙ্গে যোগাযোগ করে কুকুর বুঝে নিতে হবে।

র‍্যাবের সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন অপারেশনাল দায়িত্ব পালনের পর বয়সজনিত কারণে এসব কুকুরকে ভারী অনুসন্ধান, টহল বা বিস্ফোরক শনাক্তকরণের মতো কঠিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তারা শারীরিকভাবে সুস্থ এবং সাধারণ পোষা প্রাণী হিসেবে জীবনযাপন করতে সক্ষম বলে জানান সংশ্লিষ্টরা।



রোহান/সা.এ.

Latest articles

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে এবার এলো ডিজিটাল নজরদারি

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ও জিও-ফেন্সিং...

More like this

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা...