Homeসর্বশেষচিকিৎসার জন্য ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে বরখাস্ত হলেন দুই শিক্ষক

চিকিৎসার জন্য ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে বরখাস্ত হলেন দুই শিক্ষক

Published on

spot_img

চিকিৎসার জন্য ছুটি নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করেই বিনা অনুমতিতেই দীর্ঘদিন ধরে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। শুধু তাই নয় ছুটির মেয়াদ শেষ হলেও তারা বিদ্যালয়ে ফেরেননি বরং দেশের বাহিরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন।

এমনি ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশায় দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছ। তাদের এই কর্মকাণ্ডের কারনে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার এ সংক্রান্ত অফিস আদেশ সাংবাদিকদের হাতে এসেছে।

তারা হলেন, উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিন্স চন্দ্র তালুকদার ও রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।

এর আগে তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং প্রবাসে পাড়ি জমানোর তথ্য জানা যায়। বিষয়টি প্রকাশ্যে এলে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা শেষে তাদের বিরুদ্ধে চিকিৎসার কথা বলে অস্ট্রেলিয়ায় পাড়ি অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান পাপিয়া সুলতানা। ছুটি শেষ হলেও তিনি আর বিদ্যালয়ে যোগদান করেননি। অপর দিকে গত বছরের ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান প্রিন্স চন্দ্র তালুকদার।

কর্মকর্তারা জানান,উভয় শিক্ষকই তাদের বিদেশ যাওয়ার তথ্য প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ের কাছে গোপন করেছেন। এমনকি পাসপোর্ট করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি প্রিন্স চন্দ্র তালুকদার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) উপবিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ১৫ মার্চ পৃথক স্মারকের মাধ্যমে তাদের স্থায়ী ঠিকানায় অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে জবাব দিতে বলা হলেও তারা কোনো জবাব দেননি। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। গত ৩০ জুন মাসে দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাপিয়া সুলতানা ২০২৫ সালের ৪ মে থেকে এবং প্রিন্স চন্দ্র তালুকদার একই বছরের ৪ নভেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানিয়েছেন, খুব দ্রুতই এই আদেশ কার্যকর করা হবে।



বাপ্পি/সা.এ

Latest articles

শিশু চুরি’র মামলায় কারাগারে মা, ৯ মাসের শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে বাবা

‘শিশু চুরি’র অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে...

ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়া পাশে না থাকায় ক্ষুব্ধ ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের...

এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায়...

শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছরপূর্তি সামনে রেখে এর অবকাঠামোগত উন্নয়ন ও...

More like this

শিশু চুরি’র মামলায় কারাগারে মা, ৯ মাসের শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে বাবা

‘শিশু চুরি’র অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে...

ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়া পাশে না থাকায় ক্ষুব্ধ ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের...

এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায়...