Homeসর্বশেষবগুড়ায় ‌বিকল ট্রা‌কের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

বগুড়ায় ‌বিকল ট্রা‌কের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

Published on

spot_img

বগুড়ায় ফ্লাইওভারের উপর বিকল হ‌ওয়া ট্রা‌কের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন ৷ এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুইজন। রবিবার (৯ আগস্ট) সকাল ৮ টায় ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহ‌তরা হ‌লেন, ট্রাক চালক মোঃ আলম (২৫), বিকাল ট্রাকের চালক তাপস (৫০), ও অজ্ঞাত ১ জন। বিষয়‌টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান। তি‌নি ব‌লেন, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ফিড বোঝাই ট্রাক ট্রাক বিকল হয়ে পড়ে৷ প‌রে মেকা‌নিক নি‌য়ে এসে ট্রাক‌টি মেরামত করা হ‌চ্ছিল। এর ম‌ধ্যে সকাল আটটায় ঢাকাগামী সি‌মেন্ট বোঝাই এক‌টি ট্রাক ওই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থ‌লেই দুজন নিহত হন। আহত হন তিনজন।

তা‌দেরকে উদ্ধার ক‌রে বগুড়া শহ‌ীদ জিয়াউর রহমান মে‌ডিকেল ক‌লেজ ও হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। মরদেহগু‌লো শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে রয়ে‌ছে। তি‌নি ব‌লেন, দুর্ঘটনা কব‌লিত ট্রাক দু‌টো উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷ উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

কুশল/সাএ

Latest articles

ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা

নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র...

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত...

নাটোরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক...

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর...

More like this