Homeসর্বশেষরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত

Published on

spot_img

সমুখে শান্তি পারাবার, প্রতিপাদ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়ান দিবস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর মিলনায়তনে সংগীত বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবিগুরুর প্রয়ান দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবদুস সোবাহান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সেমিনার বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যপক ড. মোমেনুর রসুল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিলো অসিম প্রতিভা, যার দ্বারা তিনি বাঙ্গালী তথা বিশ্ববাসিকে বিমোহিত করেছেন। সাহিত্য ক্ষেত্রে যেমন অসামান্য অবদান রেখেছেন, তেমনি একজন মানবদরদী জমিদার হিসেবে তার ভূমিকা অতূলনীয়। বিশেষ করে শাহজাদপুরের শিল্প, বানিজ্য, কৃষি ও গবাদিপশু পালন ক্ষেত্রে তার অবদান এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। মূলত সাহিত্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা গড়ে নিয়েছেন বিশ্বকবি।

রোহান/সা.এ.

Latest articles

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

More like this