Homeসর্বশেষসরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি: ডা. তাহের

Published on

spot_img

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি। তবে জনগণের দাবি আদায় এবং সরকারের ভুল-ত্রুটি তুলে ধরতে বিরোধী দলের আন্দোলন অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী ও সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারকে সতর্ক করা, জনগণকে সচেতন করা এবং জাতীয় সংসদে বিভিন্ন দাবি উত্থাপনের মাধ্যমে তারা আন্দোলন অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, “সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে আমি মনে করি। তবে মানুষের ন্যায্য দাবি আদায় এবং সরকারের ভুলের বিরুদ্ধে প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি।”

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রশিদ তোফায়েল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন এবং কেন্দ্রীয় নেতা ভিপি শাহাব উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

Latest articles

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

More like this