Homeসর্বশেষদীর্ঘ অসুস্থতার পর জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

দীর্ঘ অসুস্থতার পর জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

Published on

spot_img

জনপ্রিয় অভিনেত্রী নাটালিয়া দন্তচেভা আর নেই। ফরাসি চলচ্চিত্র ও টেলিভিশনের এ অভিনেত্রী দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর ৫৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার প্রতিনিধি লরাঁ সাভরি (Laurent Savry) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তিনি কখন এবং কোথায় মারা গেছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফরাসি অভিনেত্রী নাটালিয়া দন্তচেভা শনিবার, ১ আগস্ট ২০২৬ মারা যান।

বুলগেরিয়ায় জন্ম নেওয়া নাটালিয়া দন্তচেভা ফরাসি টেলিভিশন সিরিজ ‘ডক মার্টিন’–এর ফরাসি সংস্করণে জুলি দেরভিল চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। জানা গেছে, প্রায় এক দশক ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবার, সহশিল্পী ও ভক্তরা। সবচেয়ে আবেগঘন শ্রদ্ধা জানান তার সৎ ছেলে ও চলচ্চিত্র প্রযোজক হুগো সেলিন্যাক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘সৎ মা’ শব্দটি কখনোই তার কাছে যথাযথ মনে হয়নি, কারণ নাটালিয়া ছিলেন পরিবারের অবিচ্ছেদ্য অংশ।

হুগো আরও লেখেন, নাটালিয়া তাদের পরিবারের শক্ত ভিত্তি ছিলেন। ২৫ বছর ধরে তার বাবা, পরিচালক আরনো সেলিন্যাকের পাশে থেকে ভালোবাসা, যত্ন ও সাহস জুগিয়েছেন তিনি। দীর্ঘ ১০ বছরের অসুস্থতার লড়াই শেষে অবশেষে তিনি শান্তিতে বিশ্রাম নিতে পারছেন বলেও উল্লেখ করেন হুগো।

১৯৬৯ সালের ৩১ ডিসেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জন্মগ্রহণ করেন নাটালিয়া দন্তচেভা। তিনি অভিনেতা প্লামেন দন্তচেভের কন্যা। ১৯৮৯ সালে ফ্রান্সে পাড়ি জমান এবং প্যারিসে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘Doc Martin’, ‘Lady J (Mademoiselle de Joncquières)’, ‘Sashinka’, ‘Voyage dans le temps’ ও ‘Le Voyage à Paris’। ‘সাশিঙ্কা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৯ সালে তিনি Prix Iris–এ সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পান।

নাটালিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পী ও ভক্তদের শ্রদ্ধাঞ্জলির ঢল নেমেছে। অনেকেই তাকে প্রতিভাবান, মার্জিত ও মানবিক একজন শিল্পী হিসেবে স্মরণ করছেন।



বাপ্পি/সা.এ

Latest articles

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

More like this

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...