Homeসর্বশেষজুলাইয়ে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

জুলাইয়ে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

Published on

spot_img

জুলাইয়ের গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান। বক্তারা জুলাইয়ের গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। সমাবেশে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের দাবির প্রতি জনসমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাপ্পি/সা.এ

Latest articles

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

More like this