Homeসর্বশেষজবির দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে আটক শিক্ষার্থী

জবির দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে আটক শিক্ষার্থী

Published on

spot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটের কাছে বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রেজওয়ান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ক্যাম্পাসে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটটি বন্ধ ছিল। এ অবস্থায় দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে জড়ো হন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানকে আটক করেন তাঁরা। আটককারীদের দাবি, এ সময় তাঁর হাতে একটি ককটেল পাওয়া যায়। পাশাপাশি তাঁর মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তাঁরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট আছি এবং ভবিষ্যতেও থাকব।’

তিনি আরও বলেন, ‘বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকেন। তবে হঠাৎ বৃষ্টির কারণে তাঁরা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।’

উল্লেখ্য, একই দিন বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Latest articles

কুমিল্লায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় স্কুল ছাত্রদের নিয়ে নতুন কুড়ি ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন সময় মাঠেই লুটিয়ে...

শেখ হাসিনার নামে আবেদন, অনুমোদনের প্রমাণ পায়নি হাইকমিশন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক...

শিগগিরই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: সংসদে প্রতিমন্ত্রী

দেশের উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা...

More like this