Homeসর্বশেষইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

Published on

spot_img

মধ্যপ্রাচ্যে সংঘাত কমার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতার আশা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (৯ নভেম্বর) অপরিশোধিত তেলের পাশাপাশি ইউরোপের প্রাকৃতিক গ্যাসের দামেও পতন দেখা গেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি হলে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। তাঁর এ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের আশা জোরালো হয়েছে।

বিনিয়োগকারীদের মধ্যে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় তেলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এ নৌপথে চলাচলের বিধিনিষেধ শিথিল এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়ার প্রত্যাশাও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

সোমবার গ্রিনিচ মান সময় ১২টা ৫০ মিনিটের বাজারদর অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ১১ ডলারে নেমেছে। গত সাত দিনে এ তেলের দাম কমেছে ৯ দশমিক ২৫ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। গত সাত দিনে এ তেলের দাম কমেছে ৮ দশমিক ৪২ শতাংশ।

এ ছাড়া পেট্রলের দাম ১ দশমিক ৯২ শতাংশ কমে গ্যালনপ্রতি ২ দশমিক ৭২ ডলারে নেমেছে। হিটিং অয়েলের দামও শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে গ্যালনপ্রতি ৪ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ। এতে প্রতি মেগাওয়াট ঘণ্টার দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৫৬ ইউরোতে। গত সাত দিনে ইউরোপে গ্যাসের দাম কমেছে ১১ দশমিক ৯৬ শতাংশ।

সূত্র – আনাদোলু এজেন্সি

স্বাধীন/সা.এ.

Latest articles

৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুতের বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

বিশ্বজুড়ে ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি বাড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে...

ঢাবিতে ককটেল বিস্ফোরণে সম্পৃক্ততায় কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

More like this