Homeসর্বশেষ রাজধানীতে ফের বাসে আগুন, এবার ফার্মগেটে

 রাজধানীতে ফের বাসে আগুন, এবার ফার্মগেটে

Published on

spot_img

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করানো লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারা এ ঘটনায় জড়িত এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত কয়েক দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাস এবং ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন লাগার খবর পাওয়া যায়।

Latest articles

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

More like this