Homeসর্বশেষজামায়াতের সঙ্গে এনসিপির সংসার টিকবে না: রাশেদ খান

জামায়াতের সঙ্গে এনসিপির সংসার টিকবে না: রাশেদ খান

Published on

spot_img

জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর মতে, আজ হোক বা কাল, এনসিপিকে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই হবে।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘জামায়াতের সাথে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে।’

তিনি বলেন, এনসিপির রাজনৈতিক উত্থানের স্বার্থেই জামায়াতের সঙ্গে জোট ভাঙা প্রয়োজন। তবে স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি যদি মনে করে, সংসদীয় রাজনীতিতে কিছু আসন পাওয়াই তাদের লক্ষ্য, তাহলে বিষয়টি ভিন্ন।

সে ক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিংবা আপস-মীমাংসার মাধ্যমে জামায়াত ও এনসিপির মধ্যে ‘সতীনের সংসার’ টিকিয়ে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে এনসিপির নারী নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ নেতাদের দলত্যাগের বিষয়টিও তুলে ধরেন রাশেদ খান। তিনি লেখেন, সামান্তা শারমিন, চিকিৎসক তাসনীম জারা ও তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব এনসিপি ছেড়েছেন। জামায়াতের মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করেন, এমন নারীরাও দলটিতে কোণঠাসা হয়ে পড়েছেন।

এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। জাতীয় নির্বাচনের পরও অনেক নেতা পদত্যাগ করেছেন এবং এ সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে বলেও দাবি করেন রাশেদ খান।

তিনি আরও লেখেন, এনসিপি স্বতন্ত্র চিন্তার নেতৃত্ব হারাতে না চাইলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের ছায়ায় এনসিপির মতো নতুন দল স্বতন্ত্রভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে না; বরং ধীরে ধীরে পরগাছায় পরিণত হবে।

রাশেদ খানের প্রশ্ন, জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে ‘আই হেট পলিটিকস’ চিন্তা থেকে বেরিয়ে ‘আই লাভ পলিটিকস’ বলে তরুণেরা কেন দলটিতে যুক্ত হবেন? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা ও মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন রয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।

কুশল/সাএ

Latest articles

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

More like this