Homeসর্বশেষইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই পরাজয়ের কারণ: ট্রাম্প

ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই পরাজয়ের কারণ: ট্রাম্প

Published on

spot_img

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির উচ্চমূল্য এবং ইসরায়েলের প্রতি অতিরিক্ত সমর্থনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইসরায়েলের প্রতি মার্কিনিদের নেতিবাচক মনোভাবও নির্বাচনে দলের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও নির্বাচনে দলের বিপর্যয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দায়ী করেছিলেন।

সোমবার (৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। আগামী রবিবার (১৫ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক রস ডুথাটের নেওয়া ওই সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ নিয়ে কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না। তবে কয়েকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন। তাঁর ধারণা, নিজে নির্বাচনে প্রার্থী হলে ফলাফল ভিন্ন হতে পারত।

ইসরায়েলের প্রতি মার্কিনিদের মনোভাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির বিরুদ্ধে মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তাঁর মতে, ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির উচ্চমূল্য এবং ইসরায়েলের প্রতি মার্কিনিদের বিরূপ মনোভাব—এই তিনটি বিষয় রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ে বড় ভূমিকা রেখেছে।

নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গেও একমত হয়েছেন ট্রাম্প। ভ্যান্সের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও নির্বাচনে প্রভাব ফেলেছে।

তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি বলেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নেবেন। কারণ, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যায় না।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

বাপ্পি/সা.এ

Latest articles

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

More like this