Homeসর্বশেষতাহেরীর মাহফিল নিষিদ্ধের দাবি, সংবাদ সম্মেলনে মুফতি আনোয়ার চিশতী

তাহেরীর মাহফিল নিষিদ্ধের দাবি, সংবাদ সম্মেলনে মুফতি আনোয়ার চিশতী

Published on

spot_img

নরসিংদীতে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা এবং নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুফতি আনোয়ার হোসাইন চিশতী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মুফতি আনোয়ার হোসাইন চিশতী হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার সভাপতি এবং জামেয়া আমানিয়া রহমতপুর নারায়ণপুর বেলাব উপজেলার প্রিন্সিপাল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রায়পুরা থানাধীন অলিপুরা গ্রামে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময়ে একজন নিহতসহ প্রায় ৫০ জন আহত হন। পরবর্তী সময়ে ২০টি বাড়িঘরে ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর রায়পুরা ও বেলাব উপজেলায় আত-তাহেরীর মাহফিল নিষিদ্ধ করা হয় বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ নভেম্বর বেলাব উপজেলার নারায়ণপুর কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়।

এ আয়োজনকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন -আততাহেরীর অনুসারীরা প্রধান বক্তা ঘোষণা করে আলাদা ভাবে আলাদা মাহফিলের আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হলে স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে আত-তাহেরীর মাহফিলে অংশ না নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হলে আমাদের মাহফিল প্রত্যাহার করে নেয়। কিন্তু পরর্বতী আত-তাহেরী ও তাঁর অনুসারীরা আলাদা মাহফিল করে আমার ও আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে অপমান করেন বলে অভিযোগ করেন মুফতি আনোয়ার।

লিখিত বক্তব্যে তিনি নিজেকে একজন প্রিন্সিপাল, শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের বেলাব উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।

তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা এবং তার সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করার দাবি জানান।

এ ছাড়া কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিগোচর করার অনুরোধ জানান বক্তা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপ্রচার চালানোর অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নরসিংদী জেলায় আত-তাহেরীর মাহফিল অনুষ্ঠান বন্ধে প্রশাসনের কার্যকর নিষেধাজ্ঞা দিতে হবে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন , মাওলানা কাউছার আহমেদ,মুফতি ওলিউল্লাহ, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আল- আমিন, মাওলানা আব্দুল্লাহ বিন বশিরসহ আশরাফ সাকি প্রমুখ।



বাপ্পি/সা.এ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...