Homeসর্বশেষআর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি

আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি

Published on

spot_img

লিওনেল মেসির ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে এক মাঠের বিশেষ আবেগঘন স্মৃতি। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন সেই স্টেডিয়ামেই। এবার সেই মাঠেই আবারও মেসিকে দেখার অপেক্ষায় সমর্থকেরা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হতে পারে মেসির ক্লাব ইন্টার মায়ামি। সম্ভাব্য এই ম্যাচ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ইন্টার মায়ামির প্রধান কোচ কিলি গঞ্জালেজ জানিয়েছেন, দুই দলের লড়াই আয়োজনের বিষয়টি প্রায় নিশ্চিত। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ খবর জানিয়েছে।

আগামী বছরের ১৯ জানুয়ারি ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে রিভার প্লেটের ঐতিহাসিক স্টেডিয়াম এস্তাদিও মনুমেন্তালকে।

মনুমেন্তালের সঙ্গে মেসির সম্পর্ক শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগও। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটি এই স্টেডিয়ামেই খেলেছিলেন তিনি। সেই ম্যাচে মেসিকে বিশেষ সম্মান জানায় রিভার প্লেট কর্তৃপক্ষ। তাকে দেওয়া হয় সম্মানসূচক সদস্যপদ, স্মারক ক্রেস্ট ও বিশেষ জার্সি। এবার ইন্টার মায়ামির হয়ে সেই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ আরও বেড়েছে।

ম্যাচটি মাঠে গড়ালে ইন্টার মায়ামির ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে এটিই হবে প্রথম খেলা। অন্যদিকে ক্লাব ফুটবলে দ্বিতীয়বারের মতো রিভার প্লেটের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন মেসি। এর আগে ২০১৫ সালে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন ক্লাবটির বিপক্ষে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।

তবে সম্ভাব্য এই লড়াইয়ের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মেসি। শেষ পর্যন্ত তিনি ম্যাচটিতে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ইন্টার মায়ামির প্রাক্‌-মৌসুমের চূড়ান্ত পরিকল্পনা ও দল ঘোষণার পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। মায়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও এই সফরে দলের সঙ্গী হতে পারেন।

কুশল/সাএ

Latest articles

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

More like this