Homeসর্বশেষ৩৫ টাকা কেজি দরে ধান কিনবে সরকার, চালের দাম ৪৯ টাকা

৩৫ টাকা কেজি দরে ধান কিনবে সরকার, চালের দাম ৪৯ টাকা

Published on

spot_img

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। পাশাপাশি প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আর ১ ডিসেম্বর থেকে শুরু হবে চাল সংগ্রহ। ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, এবার মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ধান ৩ লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন।

এদিকে গত বছরের তুলনায় এবার ধানের সংগ্রহমূল্য কেজিতে এক টাকা বাড়ানো হয়েছে। গত বছর প্রতি কেজি ৩৪ টাকা দরে ধান কিনেছিল সরকার। এবার তা নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। তবে সিদ্ধ চালের দাম গত বছরের ৫০ টাকা থেকে কমিয়ে ৪৯ টাকা এবং আতপ চালের দাম ৪৯ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত আমন মৌসুমে সরকার ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল। সে সময় সিদ্ধ চালের সংগ্রহমূল্য ছিল প্রতি কেজি ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা।

চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ খাদ্যশস্যের মজুত শক্তিশালী করাই সরকারের এ সংগ্রহ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

সাজু/নিএ

Latest articles

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

More like this