Homeসর্বশেষসরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

Published on

spot_img

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দোকান বা গুদাম ছাড়া পণ্য বিতরণ, ওজনে কম দেওয়া এবং পণ্য ও ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের উপকারভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ডিলারদের নিজস্ব বা ভাড়ায় চালিত স্থায়ী দোকান কিংবা গুদাম থাকার কথা থাকলেও অনেকের তা নেই। যত্রতত্র অস্থায়ীভাবে পণ্য বিতরণ করায় কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া নির্ধারিত ওজনের চেয়ে প্যাকেজে চিনি ও ডাল কম দেওয়া এবং প্যাকেজ মূল্যের বাইরে জোরপূর্বক ব্যাগের দাম আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনেক ক্ষেত্রে পণ্য না পেয়ে উপকারভোগীদের হতাশ হয়ে ফিরে যাওয়ার ঘটনাও ঘটছে।

টিসিবি বিক্রয় কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত ব্যানার ছাড়াই পণ্য বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে মেসার্স জাহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলু জানান, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ২ কেজি লবণের প্যাকেজ বাবদ ৪৪০ টাকা নেওয়া হচ্ছে। অন্য ডিলাররা এই মূল্য নিচ্ছেন বলেই তিনিও তা নিচ্ছেন বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানান, প্রশাসন ও সংশ্লিষ্ট টিসিবি কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কোনো ডিলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কুশল/সাএ

Latest articles

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

More like this