Homeসর্বশেষএমএলএসে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

এমএলএসে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

Published on

spot_img

যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে লিগটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার এই পুরস্কার জয়ের অনন্য রেকর্ড গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

২০২৬ মৌসুমে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন মেসি। মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ওই ম্যাচে নিজে গোল না পেলেও দলের দুটি গোলে সরাসরি অবদান রাখেন মেসি। নিজেদের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

গোল্ডেন বুটের দৌড়ে মেসির ধারেকাছেও যেতে পারেননি প্রতিদ্বন্দ্বীরা। এফসি ডালাসের পেতার মুসা ২২ গোল করে দ্বিতীয় এবং ন্যাশভিল এসসির স্যাম সারিজ ২১ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এর আগে গত মৌসুমে ২৯ গোল করে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছিলেন মেসি। এবার গোলসংখ্যা কিছুটা কমলেও টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় লিগে তার ধারাবাহিক আধিপত্যেরই প্রমাণ দিয়েছে।

ইন্টার মায়ামির আক্রমণভাগেও সবচেয়ে বড় অবদান ছিল মেসির। এবারের লিগে দলটি সর্বোচ্চ ৮০টি গোল করেছে। এর মধ্যে ২৬টি গোল এসেছে মেসির পা থেকে। শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও সমান কার্যকর ছিলেন তিনি। ২৬ গোলের পাশাপাশি করেছেন ১৭টি অ্যাসিস্ট।

অর্থাৎ, মায়ামির করা ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান রেখেছেন মেসি। দলের মোট গোলের অর্ধেকেরও বেশি এসেছে তার গোল ও অ্যাসিস্ট থেকে। গোল্ডেন বুট জয়ের পাশাপাশি পুরো মৌসুমে দলের আক্রমণভাগে তার প্রভাব কতটা বিস্তৃত ছিল, এই পরিসংখ্যানই তা স্পষ্ট করে।

কুশল/সাএ

Latest articles

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

More like this