Homeসর্বশেষআজ শ্যামাপূজা ও দীপাবলি, ঘরে ঘরে উৎসবের আমেজ

আজ শ্যামাপূজা ও দীপাবলি, ঘরে ঘরে উৎসবের আমেজ

Published on

spot_img

আজ রবিবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা এবং দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়।

শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে নানা আয়োজন। পূজা ও দীপাবলি ঘিরে সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ।

বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ‘দীপাবলি’ এবং অবাঙালি হিন্দুরা ‘দিওয়ালি’ নামে অভিহিত করেন। ধর্মীয় এ উৎসব ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও পরিচিত।

অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয়ে শত শত বছর ধরে এ উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি, অসমিয়া ও ওড়িয়া সম্প্রদায়ের হিন্দুরা এ তিথিতে কালীপূজা উদযাপন করেন।

পঞ্জিকা অনুযায়ী, রবিবার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে শেষ হবে এ তিথি।

সাধারণত মধ্যরাতে কালীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেকেই লক্ষ্মীপূজার আয়োজন করেন। এদিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে প্রয়াত বাবা-মা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।

শ্যামাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজার।

এসব মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।



কুশল/সাএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...