Homeসর্বশেষফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার

ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার

Published on

spot_img

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তার জরিমানার পরিমাণও ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা উদ্‌যাপনের সময় মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার ঘটনায় শাস্তি পেয়েছিলেন মলিনা।

অন্যদিকে, বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা মিডফিল্ডার পারেদেসের শাস্তিতে কোনো পরিবর্তন আসেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্‌যাপনের মধ্যে এরিক গার্সিকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এসব ঘটনায় তার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা।

এদিকে, বৈষম্যমূলক স্লোগান ও সমর্থকদের আচরণসহ বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রয়েছে। তবে পারেদেসের নিষেধাজ্ঞা এবং বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবে সংস্থাটি। এএফএর দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।

এর আগে একই ঘটনায় ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালাও। আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, স্পেনের দানি ওলমোকে আঘাত করার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করে ফিফা। আগের আন্তর্জাতিক বিরতিতেই তাদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।

এদিকে, চলতি মাসের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আগামী ১৩ নভেম্বর বুয়েনস আয়ার্সে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

সূত্র – টেলিমুন্ডো

স্বাধীন/সা.এ.

Latest articles

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

More like this