Homeসর্বশেষ১৫ বছরের ময়লার ভাগাড়ে এবার ২০০ গাছের সবুজ বাগান

১৫ বছরের ময়লার ভাগাড়ে এবার ২০০ গাছের সবুজ বাগান

Published on

spot_img

ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশমুখে দীর্ঘ ১৫ বছর ধরে ময়লা-আবর্জনা ফেলে তৈরি করা হয়েছিল ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। অবশেষে সেই ময়লার ভাগাড় সরিয়ে স্থানটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ময়লা ফেলার স্থানটিতে

দুইশত গাছের চারা রোপন করে রূপান্তর করা হয়েছে গ্রিন জোনে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ গাছের চারা রোপণের মাধ্যমে এ গ্রিন জোনের উদ্বোধন করেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার প্রবেশমুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। ভোগান্তিতে পড়তেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই স্থান থেকে ময়লা ফেলা বন্ধ করে বালু দিয়ে ভরাট করা হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির দুইশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ।

এ উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানাআফরোজ বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভার প্রবেশমুখে ময়লা-আবর্জনা ফেলা হতো।এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়েছে।জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেখান থেকে ময়লা অপসারণ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।এর সৌন্দর্য ও সবুজ পরিবেশ বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে।

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...