Homeসর্বশেষ‘দেশে কি আদৌ কোনো সরকার আছে’- প্রশ্ন জামায়াত আমিরের

‘দেশে কি আদৌ কোনো সরকার আছে’- প্রশ্ন জামায়াত আমিরের

Published on

spot_img

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

সাজু/নিএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this