Homeসর্বশেষচোর-ছিনতাইকারী ধরতে অভিযানে নেমে ২৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ

চোর-ছিনতাইকারী ধরতে অভিযানে নেমে ২৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ

Published on

spot_img

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে মাদক সেবনকারী, তিনজনকে ধর্তব্য অপরাধে জড়িত এবং ছয়জনকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে শহরের বিভিন্ন এলাকা ছাড়াও খুরুশকুল, ভারুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার শহরের টেকপাড়া, রুমালিয়ারছড়া, সমিতিপাড়া, লাইট হাউজ, বাহারছড়া, মোহাজেরপাড়া ও লাহারপাড়ার বাসিন্দা রয়েছেন। এ ছাড়া খুরুশকুল, ভারুয়াখালী, পেকুয়া ও উখিয়ার বাসিন্দারাও রয়েছেন।

এদিকে ধর্তব্য অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আশ্রয়ণ প্রকল্প এলাকার আশরাফুল ইসলাম সাগর (২১), টেকনাফের জসিম উদ্দিন (২২) এবং উখিয়ার কুতুপালংয়ের বাবুল (২৪)। তাদের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে টেকনাফ থানায় গত ৩০ অক্টোবর পুলিশ আইনের ৩৪ ধারায় একটি সাধারণ ডায়েরি রয়েছে বলে পুলিশের তথ্যসূত্রে জানা গেছে।

অন্যদিকে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ইকবাল হোসেন, মো. সেলিম রেজা, মোহাম্মদ ওমর হাছান, আনছারুল করিম, মিজানুর রহমান ও মোহাম্মদ হারুন মিয়া।

পুলিশের দাবি, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে তিনি স্থানীয় বাসিন্দাদেরও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।



বাপ্পি/সা.এ

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...