Homeসর্বশেষজরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

Published on

spot_img

জরুরি চিকিৎসার প্রয়োজনের কথা বলে এক চিকিৎসককে ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে ভারতের কেরালার দুই অভিনয়শিল্পীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিনেত্রী অতুল্যা চন্দ্র ও অভিনেতা-প্রযোজক বিবিন পেরুম্বিল্লিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের কোচিতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এক আত্মীয়ের জরুরি চিকিৎসার কথা বলে ওই চিকিৎসককে অ্যাপার্টমেন্টে ডেকে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর তিনি দেখতে পান, ফ্ল্যাটে আগে থেকেই বেশ কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে চিকিৎসকের বিরুদ্ধে তাঁদের এক আত্মীয়কে ধর্ষণের অভিযোগ তুলে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর বিবিন পেরুম্বিল্লি ও তাঁর সহযোগীরা চিকিৎসককে মারধর করেন। তাঁকে একটি চেয়ারে বসিয়ে পাঁজরে আঘাত করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ সময় অভিনেত্রী অতুল্যা চন্দ্র চিকিৎসকের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ছিনিয়ে নেওয়া মালামালের মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা চিকিৎসককে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে কদাভান্তরা থানায় গিয়ে অভিযোগ করেন তিনি।

পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চিকিৎসককে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার পেছনে কেবল লুটপাটের উদ্দেশ্য ছিল, নাকি এর সঙ্গে অন্য কোনো বিরোধ জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

কুশল/সাএ

Latest articles

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

More like this