Homeসর্বশেষঅপেক্ষার ফল এল, অপেক্ষায় থাকা মেয়েটিই নেই

অপেক্ষার ফল এল, অপেক্ষায় থাকা মেয়েটিই নেই

Published on

spot_img

যে ফলের অপেক্ষায় ছিলেন সবাই, সেই ফল এসেছে। দশটি বিষয়ের মধ্যে নয়টিতে এ প্লাস, একটিতে এ। ঐচ্ছিক বিষয়সহ জিপিএ-৫.০০। কিন্তু এই সাফল্যের খবর শোনার জন্য বেঁচে নেই বগুড়ার শেরপুরের মেধাবী শিক্ষার্থী মোছা. সুমাইয়া খাতুন।

ফল প্রকাশের আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় সুমাইয়া জিপিএ ৪.৮০ পেয়েছেন। ঐচ্ছিক বিষয়সহ তাঁর জিপিএ ৫.০০। যে ফলে পরিবারে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এখন শুধুই শোক আর প্রিয়জন হারানোর বেদনা। সুমাইয়া শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তাঁর রোল নম্বর ৪১২৭৯৪। তিনি শালফা গ্রামের মো. দেলোয়ার হোসেন ও মোছা. রেশমা খাতুনের মেয়ে। বিয়ে হয়েছিল উপজেলার শুভগাছা গ্রামের আব্দুল মতিনের সঙ্গে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া গর্ভবতী অবস্থায় পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁর গর্ভে ছিল তিনটি সন্তান। ফল প্রকাশের আগেই গত ১৩ সেপ্টেম্বর তিনি মারা যান। সুমাইয়ার জন্ম ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর। স্বজনেরা বলছেন, যে মেয়ের ফলের অপেক্ষায় থাকার কথা ছিল তাঁদের, সেই মেয়েই আজ নেই। নয়টি বিষয়ে এ প্লাস পাওয়ার খবর এসেছে ঠিকই, কিন্তু নিজের সাফল্যের কথা জানার কিংবা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আর হলো না তাঁর। একদিকে মেধার স্বাক্ষর রাখা উজ্জ্বল ফল, অন্যদিকে অকালে জীবনের অবসান।

সুমাইয়ার গল্প এখন পরিবার ও স্বজনদের কাছে এক হৃদয়বিদারক অধ্যায়। তাঁর অর্জন স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু সেই অর্জনের আনন্দ উপভোগ করার মানুষটি আর নেই। সুমাইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।

বাপ্পি/সা.এ

Latest articles

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

More like this