Homeসর্বশেষঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Published on

spot_img

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোসলেম উদ্দিন, আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিশুদের হাতে রং পেনসিল, তুলি ও কাগজে ফুটে ওঠে তাদের মনের নানা কল্পনা ও সৃজনশীল ভাবনা। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

আয়োজকরা জানান, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় দিবসের তাৎপর্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। চিত্রাঙ্কনের মতো প্রতিযোগিতা শিশুদের কল্পনাশক্তি বাড়ায়, চিন্তার জগৎকে প্রসারিত করে এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়।

তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে শিশুদের নিয়ে এমন আয়োজন তাদের মধ্যে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে। ভবিষ্যতেও শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হবে। আগামী শনিবার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।



বাপ্পি/সা.এ

Latest articles

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

More like this

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...