Homeসর্বশেষভালুকায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জিয়ার নেতৃত্বে যুবদলের অবস্থান কর্মসূচি

ভালুকায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জিয়ার নেতৃত্বে যুবদলের অবস্থান কর্মসূচি

Published on

spot_img

সারাদেশে আওয়ামীলীগ কর্তৃক পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকার উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদল অবস্থান কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে জামিরদিয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান, জেলা যুবদলের জেলা যুবদলের সম্মানিত সদস্য ও হবিরবাডি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, হবিরবাডি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, যুবদল নেতা সাইফুল ইসলাম, জামাল হোসেন প্রধান প্রমুখ।

দিনব্যাপী যুবদলের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামীলীগ কর্তৃক পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। অবস্থান কর্মসূচীতে হবিরবাডি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

Latest articles

সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক

চট্টগ্রামে সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনের এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে ডা....

হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা, সাবেক ছাত্রলীগ নেতাসহ আসামি ১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব...

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আগের অবস্থানেই অনড় দিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল...

ঢাবির জহুরুল হক হলের গেটে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পলাশী সংলগ্ন ২ নম্বর গেটে...

More like this