Homeসর্বশেষকুমিল্লায় সাঁড়াশি অভিযানে ২৯৯ আটক, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ২৯৯ আটক, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

Published on

spot_img

কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে একযোগে ২৯৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

জেলা পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার অপরাধপ্রবণ এলাকা, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন স্থান এবং মাদক ও ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ নজর দিয়ে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সে লক্ষ্যে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

স্বাধীন/সা.এ.

Latest articles

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

More like this