Homeসর্বশেষআজ খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Published on

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে খুলনায়। তাঁকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে পুরো মহানগরী। পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও বর্ণিল গ্রাফিতিতে নতুন সাজে সেজেছে খুলনা। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে খুলনায় পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাবেন তিনি।

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পুরো শহরকে পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো।

জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রং-বেরঙের ব্যানার-ফেস্টুনে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি।

এসব গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে খুলনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। পাশাপাশি স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।

তবে এবারের সফরে চোখে পড়ার মতো একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে লাগানো তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও। ফলে সরকারপ্রধানের আগমন উপলক্ষে নগরজুড়ে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুনের প্রচলিত দৃশ্য এবার দেখা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো খুলনা মহানগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।



সাজু/নিএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...