Homeসর্বশেষময়মনসিংহে যুবদল নেতাকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে যুবদল নেতাকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

Published on

spot_img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুর রশীদকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার বিকেলে উপজেলার কাঁচামাটিয়া নদীর সেতু সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরশিহারী ও চরহোসেনপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভুক্তভোগী আব্দুর রশীদ ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ জুলাই থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে কল করে যুবদল নেতা আব্দুর রশীদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ২১ অক্টোবর বেলা ১১টা ২২ মিনিটে তিনি উপজেলার চরহোসেনপুর এলাকায় নিজ বসতবাড়িতে অবস্থানকালে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে কল করা হয়। এ সময় হুমকিদাতা অকথ্য ভাষায় গালিগালাজ করে সুযোগ পেলেই গুলি করে তাঁর মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

বক্তারা আরও জানান, এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার আব্দুর রশীদ ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯২) করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু ভুক্তভোগী ব্যক্তি নন, তাঁর পরিবারের সদস্যরাও আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাই হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি আব্দুর রশীদ ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচি থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।



কুশল/সাএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...