Homeসর্বশেষঅনেকগুলো বউ ছেড়ে চলে গেছে: প্রসেনজিৎ

অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে: প্রসেনজিৎ

Published on

spot_img

তিন দশকের বেশি সময় ধরে ওপার বাংলার চলচ্চিত্রে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। একসময় তার হাত ধরেই বাংলা সিনেমার বক্স অফিসে ফিরেছিল প্রাণচাঞ্চল্য। দর্শকের ভালোবাসায় পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমাও। 

তবে পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন এই অভিনেতা। দীর্ঘ এই সময়ে প্রসেনজিৎ ও অর্পিতার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে সেসব আলোচনা পেছনে ফেলে একসঙ্গেই পথ চলছেন দুজন। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন অভিনেতা। সেখানেই রসিকতার সুরে নিজের আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তার কথায়, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী- ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’

প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদের অধ্যায়ও রয়েছে। জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে সংসার শুরু করেন। তবে প্রথম দুই দাম্পত্য সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। সেই থেকে দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তারা। তাদের সংসারে রয়েছে ছেলে মিশুক।



স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...