Homeসর্বশেষগুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি

Published on

spot_img

গুরুদাসপুরের চরপিপলা গ্রামের কৃষক আফজাল হোসেনের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ডের ঘটনায় প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে তার বাড়ির সাথে রাখা পাটশোলা ও খড়ের গাঁদায় আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কৃষকের পরিবার। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের আশায় মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ওই কৃষকের ছেলে মো. বেলাল হোসেন। প্রতিবেশী আজিজুল হক ও মো. সুলতানসহ স্থানীয় অনেকেই জানান, ৯ বছর আগে আফজাল হোসেন বসতবাড়ি করার জন্য মাঠের মধ্যে ৬ শতক জমি ক্রয় করেন। ওই জমি কেনাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।

মাঝে মধ্যেই তার বাড়িতে আগুন দেয়া হয়। বারবার আগুনের কবল থেকে রক্ষা পেলেও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে গেছে পরিবারটি। কে বা কারা শত্রুতা করে এ ঘটনা ঘটাচ্ছে। এলকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনায় ঘরে আগুন লাগেনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই কৃষক পরিবার।

ক্ষতিগ্রস্থ কৃষক আফজাল ও তার স্ত্রী হাজেরা বেগম বলেন, ‘আমরা পরের জমি বর্গা করে খাই। কিন্তু বাড়ির জমি কেনার পর থেকে আমাদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে। বিশেষ করে শয়ন ঘরে এবং খড়ের গাঁদায় এ নিয়ে ৭ বার আগুন দেয়া হলো। আমাদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। সরকার ও প্রশাসনের কাছে একটাই চাওয়া- আমরা নিরাপত্তার সাথে বেঁচে থাকতে চাই।’

স্থানীয় খুবজীপুর ইউপি সদস্য মুন্নাফ মোল্লা জানান, নিরীহ কৃষক আফজালের বাড়িতে এর আগেও অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান বলেন- এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

More like this