Homeসর্বশেষভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি হলেন কুমিল্লার কৃতি সন্তান খালেকুজ্জামান

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি হলেন কুমিল্লার কৃতি সন্তান খালেকুজ্জামান

Published on

spot_img

কুমিল্লার হোমনা উপজেলার হোমনার কৃতি সন্তান এ.আর.এম খালেকুজ্জামান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। সে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের তেভাগিয়া গ্রামের সাবেক বিমান বাহিনীর সার্জেন্ট মরহুম এ. আর. এম অহেদুজ্জামানের সন্তান।

গতকাল প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। তাঁর এ নিয়োগের খবরে নিজ এলাকা হোমনার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

এ আর এম খালেকুজ্জামান হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া গ্রামের সন্তান। তিনি রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। পরবর্তীতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি ৭ম বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে বগুড়ায় কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ২০১৮ সালে উপ সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, শিক্ষা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁর নতুন এ দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। হোমনার একটি প্রত্যন্ত অঞ্চলের একজন সন্তান হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর এ নিয়োগ এলাকার নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

তাঁর এ নিয়োগে পরিবার, স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সাফল্য কামনা করেছেন।



বাপ্পি/সা.এ

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...