Homeসর্বশেষসিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড

Published on

spot_img

সিরাজগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনন্সিডিল মামলায় ট্রাক চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীদের ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের বিচারক আবু খান শাহীন কনক এই কারাদন্ড প্রদান করেন।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষার সময় আসামী উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়ার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)

মামলা সুত্রে জানা যায়, গত ২০১৩ সালে ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। যার রেজিঃ নং- যশোর-৩-১১-১২৩৩। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনন্সিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেন।

পরবর্তীতে যমুনা সেতু পশ্চিম থানায় এ এসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত আসামীদের এই রায় প্রদান করেন।

স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this