Homeসর্বশেষপাংশায় চেক প্রতারণা মামলায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব গ্রেফতার

পাংশায় চেক প্রতারণা মামলায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব গ্রেফতার

Published on

spot_img

রাজবাড়ীর পাংশায় চেক প্রতারণার মামলায় মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের ৬ মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। এ আদেশের পর তাকে আজ মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

আদালতের আদেশের নথি সুত্রে জানাযায় আসামির বিরুদ্ধে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত দুই লাখ টাকা জরিমানা করা হলো। আসামির আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ডের মেয়াদ কার্যকর হবে। তবে অন্য কোনো মামলায় সাজাপ্রাপ্ত হলে সে ক্ষেত্রে সাজা কার্যকরের বিষয়টি আইন অনুযায়ী বিবেচিত হবে।

আদালতের আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জরিমানার টাকা আদায় হলে একই আইনের ১৩৮(২) ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট অর্থ অভিযোগকারীকে দেওয়া হবে। পাশাপাশি আসামি পলাতক থাকলে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশনাও রয়েছে।

সাদ্দাম লস্কর মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও মালঞ্চ গ্রামের আনা লস্কারের ছেলে। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this