Homeসর্বশেষসিনিয়র সাংবাদিক সুবীর বসাক আর নেই, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

সিনিয়র সাংবাদিক সুবীর বসাক আর নেই, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

Published on

spot_img

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাক পরলোকগমন করেছেন। তিনি প্রায় চার দশক ধরে দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরিভাবে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।

সুবীর বসাক নিঃসন্তান ছিলেন। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর শেষকৃত্য জেলা শহরের বত্রিশ এলাকার আমলীতলা শ্মশানঘাটে রাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সুবীর বসাক এর মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব পরিবার গভীরভাবে শোকাভিভূত। তাঁর মৃত্যু কিশোরগঞ্জের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় তিনি যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন কীর্তিমান সাংবাদিককে হারালো।

তাঁর বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, পরিজন ও সহকর্মীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।



সালাউদ্দিন/সাএ

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...