Homeসর্বশেষশহীদ জিয়ার চিন্তাধারায় প্রতিষ্ঠিত টিটিসি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে: রেজাউল করিম বাদশা

শহীদ জিয়ার চিন্তাধারায় প্রতিষ্ঠিত টিটিসি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে: রেজাউল করিম বাদশা

Published on

spot_img

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তাধারায় প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী ছিল। যার সুফল আজ দেশের বেকার যুবসমাজ ভোগ করছে। এখান থেকে দক্ষতা অর্জন করে প্রবাসে গিয়ে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে তারা একদিকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, অন্যদিকে নিজ পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন।

সোমবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার আয়োজনে নতুন গাড়ি উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম হেলাল। ইন্সট্রাক্টর আরএসি রাশেদুল হাসান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসির চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ শামীন আল মামুন, কম্পিউটার ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুল মান্নান শেখ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আবু সাইদ, চয়ন সূত্রধর, শাহাদৎ হোসেন, আবু তালেবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে নতুন গাড়ির উদ্বোধন করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কারিগরি শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।



সালাউদ্দিন/সাএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...