Homeসর্বশেষবিকাশের দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই, অভিযুক্ত ছাত্রদল নেতা

বিকাশের দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই, অভিযুক্ত ছাত্রদল নেতা

Published on

spot_img

রাতের আঁধারে বাড়ি ফেরার পথে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় বিকাশের এক দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাঈদ। তিনি সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক সাঈদের গতিরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। সাঈদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত সাঈদের খালাতো ভাই হাবিব জানান, হামলার সময় সাঈদ হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে চিনতে পেরেছেন। সাঈদের ভাষ্যমতে, খোরশেদের নেতৃত্বেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে অন্য তিনজনকে তিনি শনাক্ত করতে পারেননি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই ছিনতাই ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Latest articles

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

More like this