Homeসর্বশেষসাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা

Published on

spot_img

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা। এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় আজ সাফ সেক্রেটারিয়েটে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, আগামী এক বছরে সাফের ৭টি সদস্য দেশের নারী ফুটবল দলগুলোর জন্য মোট ৩৪,০০০ স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে সেনোরা। পাশাপাশি নারী ফুটবলারদের জন্য মাসিককালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমও যৌথভাবে পরিচালিত হবে।

‘Play On Period, Play with Confidence’ স্লোগানে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, মাসিককে ঘিরে সামাজিক সংকোচ ও প্রয়োজনীয় সুবিধার অভাবে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা।

সমঝোতা স্মারকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পক্ষে হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো. ফেরদৌসুল ইসলাম এবং সাফের পক্ষে সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলারদের মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা ও খেলাধুলায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি যৌথ পথচলার সূচনা হলো।

সালাউদ্দিন/সাএ

Latest articles

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

More like this